দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে কখনো হয়নি। তাই তদন্ত শেষ করতে কিছুটা সময় লাগবে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারা দেশে চলমান সহিংসতা ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার তদন্তের অগ্রগতি নিয়ে গাজী তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছে। এ তদন্ত দেশব্যাপী পরিচালিত হবে। ফলে তদন্ত শেষ হতে কিছুদিন সময় লাগতে পারে।
প্রসিকিউটর তামিম বলেন, এরই মধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচারের জন্য চার্জ গঠন করা হয়েছিল। ওই চার্জে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, তা বিচার করা হয়। ট্রাইব্যুনাল আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে তারা মনে করেন। বর্তমানে দেশব্যাপী যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলন ওই রায়ে রয়েছে।
ওই রায়ের আলোকে আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে একটি চার্জ গঠন করা হয়েছিল। সেই চার্জ প্রমাণিত হওয়ায় এ মামলায় আসামিরা সাজা পেয়েছেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হতে কত দিন লাগতে পারে, জানতে চাইলে গাজী তামিম বলেন, তদন্তের সময়সীমা সম্পর্কে এখনই কিছু বলা কঠিন।
যে আই